ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ইলিয়াছ সুমন, সন্দ্বীপ (চট্টগ্রাম)

মে ২১, ২০২৬, ০৫:৩৮ পিএম

দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে পাঁচজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং তিনজন প্রয়াত শিক্ষকের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি।

বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং ব্র্যাক ব্যাংক পিএলসির মনিটরিং ম্যানেজার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও প্রভাষক আবদুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ আবুল হাশেম, দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন এবং মগধরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রাক্তন শিক্ষার্থী কাউছার আহম্মেদ। এ সময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিদুয়ানুল বারি, ইকবাল হোসেন, এনায়েত উল্ল্যাহ, নাছির উদ্দীন ও আবদুল হান্নানসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- পিযুষ কান্তি দাস, বিপ্লব মজুমদার, এ.এফ.এম. আবদুল মতিন টিপু, মোহাম্মদ জসিম উদ্দিন এবং উত্তম কান্তি সোম। এ ছাড়া সভায় বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং প্রয়াত শিক্ষক ভূপতি ভূষণ নন্দী ও সৌমিত্র রায় চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণ করা হয়।

স্মরণসভায় বক্তারা বলেন, ‘একজন শিক্ষক কেবল শিক্ষার্থীকে পাঠদান করেন না, বরং তাঁদের জীবন গঠনের কারিগর হিসেবেও কাজ করেন। শিক্ষকদের এই অবদান কখনো ভোলার নয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাঁদের আদর্শ ও কর্ম সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!