ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হলেন জুবায়ের হোসেন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২২, ২০২৬, ১০:৩৬ এএম

মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হলেন জুবায়ের হোসেন

টাঙ্গাইলের মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনকে মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করেছে সরকার। 

সোমবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষর করেন। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. জুবায়ের হোসেন নতুন দায়িত্বে বহাল থাকবেন।

বর্তমানে মধুপুর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালনরত জুবায়ের হোসেনকে মুন্সীগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় একই পদে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই আদেশ সংশোধন করে মুন্সীগঞ্জে পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মধুপুর উপজেলায় দায়িত্ব পালনকালে মো. জুবায়ের হোসেন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন এবং জনসেবামূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।

এম জি

Link copied!