ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চৌগাছায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

এম এ মান্নান, চৌগাছা (যশোর)

মে ২২, ২০২৬, ০৩:২২ পিএম

চৌগাছায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

যশোরের চৌগাছা উপজেলা পরিষদের সামনে একটি ভাড়া বাসা থেকে রানী খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রানী খাতুন চৌগাছা উপজেলার মশিউর নগর গ্রামের মোস্তফা হোসেনের মেয়ে। তিনি ডাকবাংলো পাড়ায় সানাউল্লাহর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। তাঁর স্বামী লিজন রেজা (৩৬) মেহেরপুর সদর উপজেলার টুংগী এলাকার বাসিন্দা সদর আলীর ছেলে। লিজন সিঙ্গাপুর প্রবাসী বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রানীর স্বামী লিজন রেজা তাঁর শাশুড়ি আম্বিয়া খাতুনকে ফোন করে জানান, রানী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাঁকে যশোর হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে রানীর মা দ্রুত ঘটনাস্থলে এসে মেয়েকে বাসার মেঝেতে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রানীকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা ইয়াসমিন জ্যোতি জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, নিহতের স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচআর

Link copied!