ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের আগেই মাঠ প্রশাসন সক্রিয় রাখতে মাগুরার জেলা প্রশাসকের ব্যাপক কর্মসূচি

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ২২, ২০২৬, ০৭:৩২ পিএম

ঈদের আগেই মাঠ প্রশাসন সক্রিয় রাখতে মাগুরার জেলা প্রশাসকের ব্যাপক কর্মসূচি

পবিত্র ঈদুল আজহার আগেই মাঠ প্রশাসনের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল রাখতে টানা সভা, মতবিনিময় ও মাঠপর্যায়ের পরিদর্শন কর্মসূচিতে অংশ নিচ্ছেন মাগুরার জেলা প্রশাসক। 

শুক্রবার থেকে আগামী ১ জুন পর্যন্ত ঘোষিত এই কর্মসূচিতে উন্নয়ন তদারকি, জনসেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং বিভিন্ন প্রশাসনিক সভাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে মাঠপর্যায়ে এসডিজি কার্যক্রম বাস্তবায়ন ও স্থানীয়করণ ত্বরান্বিতকরণ বিষয়ে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক বিশেষ সভায় অংশ নেন জেলা প্রশাসক। একই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং “হলদে পাখি” কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) মাগুরা শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভার পাশাপাশি শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস এবং মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শনের সূচি রয়েছে। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন জেলা প্রশাসক।

পরদিন রোববার (২৪ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আশ্রয়ণ প্রকল্প, কৃষি খাস জমি বন্দোবস্ত, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন, ভূমি জবরদখল প্রতিরোধ এবং জেলা রাজস্ব কমিটির সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে জেলা প্রশাসনের অভ্যন্তরীণ স্টাফ মিটিংও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হলেও প্রশাসনের জরুরি কার্যক্রম সচল থাকবে। এর মাঝেই আগামী ২৯ মে সন্ধ্যায় মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সাধারণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে জেলা প্রশাসকের।

জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঈদকে সামনে রেখে মাঠ প্রশাসনের সার্বিক কার্যক্রম সচল রাখা, সাধারণ মানুষের জনসেবা নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তদারকি করতেই এই নিবিড় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেএইচআর

Link copied!