ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টে ব্ল্যাকহোল একাদশ চ্যাম্পিয়ন

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ০২:১৩ পিএম

মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টে ব্ল্যাকহোল একাদশ চ্যাম্পিয়ন

মাদারীপুরে ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৭ ব্যাচ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ব্ল্যাকহোল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে ইউআইজিএইচএস একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকেলে ইউনাইটেড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা  অনুষ্ঠিত হয়। 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু। বক্তব্য রাখেন প্লানেট হাসপাতাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা লোকমান মোল্লা, ইউআই স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রহমান, সরকারি নাজিম উদ্দীন কলেজের সাবেক ভিপি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার প্রমুখ।

খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ব্ল্যাকহোলের খেলোয়াড় নিরব মুন্সি। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউআইজিএইচএস-এর খেলোয়াড় আল আমিন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।

এএন

Link copied!