ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ০৭:১৭ পিএম

পিরোজপুরে ১৫০ হাফেজকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

পিরোজপুরে ১৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির পিরোজপুর জেলা শাখা। শনিবার সকাল ৯টায় স্থানীয় ‘ডাক দিয়ে যাই’ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা স্মারক, আল-কুরআন, পাগড়ি ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ মহিউদ্দিন মাসুম এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল হাদী।

পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. এমরান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উলামায়ে কেরাম ও হাফেজরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুরআনের আলো ও শিক্ষাকে সমাজে ছড়িয়ে দিতে হাফেজদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনে কুরআনের ধারকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা হাফেজদের সঙ্গে নিয়ে প্রয়াত আলেম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেন।

জেএইচআর

Link copied!