ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নিকহাত আরা

বামনা (বরগুনা) প্রতিনিধি

বামনা (বরগুনা) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ১২:৩৯ পিএম

বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন নিকহাত আরা

বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা উপজেলার ইউএনও মোসাঃ নিকহাত আরা।

দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান এবং মাঠ প্রশাসনে সফল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

বামনা উপজেলায় যোগদানের পর থেকেই মোসাঃ নিকহাত আরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জনগণের ভোগান্তি লাঘবে নিয়মিত মাঠপর্যায়ে গণশুনানি আয়োজন এবং দ্রুত সেবা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক ও সময়োপযোগী বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায়, বাল্যবিবাহ প্রতিরোধে এবং মাদক ও জুয়া বিরোধী অভিযানে তিনি বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করছেন।

এই গৌরবময় অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ইউএনও মোসাঃ নিকহাত আরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, এই স্বীকৃতি আমার একার নয়, এটি বামনাবাসীর। এই সম্মাননা আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে বামনা উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করে যেতে পারি-সেজন্য আমি সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এদিকে, মোসাঃ নিকহাত আরা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বামনা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি অল্প সময়েই বামনাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন, এবং এই সম্মাননা তার যথার্থ প্রাপ্য।

এম জি

Link copied!