ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৪, ২০২৬, ০১:১৬ পিএম

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায়

ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের ভিড়ে যমুনা সেতু দিয়ে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সেতুটি ব্যবহার করেছে ৩২ হাজারেরও বেশি যানবাহন।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা পর্যন্ত শেষ হওয়া ২৪ ঘণ্টায় মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন সেতু পার হয়েছে। এ সময়ে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

এর মধ্যে পূর্ব দিকের টোল প্লাজা (উত্তরবঙ্গগামী লেন) দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে টোল আদায় হয় এক কোটি ৪৯ লাখ সাত হাজার ১৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন চলাচল করে, যার বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।

ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) থেকে, তবে তার আগেই শুক্রবার (২২ মে) বিকেল থেকেই সেতুতে যানবাহনের চাপ বাড়তে শুরু করে।

চাপ সামাল দিতে কর্তৃপক্ষ অতিরিক্ত চারটি টোল বুথ চালু করেছে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

এম জি

Link copied!