ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিলিতে পুলিশের অভিযানে দুই হাজার পিস অ্যাম্পুলসহ আটক ২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম

হিলিতে পুলিশের অভিযানে দুই হাজার পিস অ্যাম্পুলসহ আটক ২

দিনাজপুরের হিলিতে হাকিমপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার পিস অ্যাম্পুল (নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন)সহ দুই মাদক কারবারিকে আটক করেছে।

রোববার গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাকিমপুর পৌর এলাকার (হিলি) ধরন্দা ফকিরপাড়া মহল্লার আজাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং হিলি সিপি বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে তাদের বহন করা দুটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস অ্যাম্পুল (নেশাজাতীয় ভারতীয় ইনজেকশন) উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এএন

Link copied!