ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৩:৪৫ পিএম

প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় চ্যাম্পিয়ন বোয়ালমারী

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। 

শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার মিরপুর-১৪ নম্বর শহীদ স্মৃতি পুলিশ কলেজ মাঠে বিভাগীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টাঙ্গাইল জেলা সদরের আনুহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালমারী উপজেলার বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় আঞ্চলিক পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে ওঠে।

এএন

Link copied!