ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গোয়ালন্দে বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০২:০৯ পিএম

গোয়ালন্দে বজ্রপাতে মাছ শিকারির মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রপাতে মো. রমজান আলী (৬০) নামে এক সৌখিন মাছ শিকারির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত খৈমুদ্দিনের ছেলে।

রোববার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অহেদ শেখের পাড়ার রফুর দোকানের সামনে মরা পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী এক সঙ্গীকে নিয়ে রোববার বিকেলে মরা পদ্মা নদীর রফুর দোকান এলাকায় মাছ ধরতে যান। রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে তার সঙ্গী দৌড়ে নদীর পশ্চিম তীরে একটি হ্যাচারির নিচে আশ্রয় নেন।

এ সময় নদীর পূর্ব পাড়ে থাকা রমজান আলী দৌড়ে তীরে ওঠার চেষ্টা করলে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ঝড়-বৃষ্টি কমে গেলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পেয়ে গোয়ালন্দ ঘাট থানায় খবর দেন। খবর পেয়ে থানার এসআই নাসির হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এম জি

Link copied!