ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৩:১৫ পিএম

দামুড়হুদায় ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) দিনগত রাত আনুমানিক ২টার দিকে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরিকুল ইসলাম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ মে দুপুরে ওই বৃদ্ধা নারী দামুড়হুদা উপজেলার কলাবাড়ী গ্রামে তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মেয়ের বাড়ি থেকে দেওয়া মাছ ও তরকারির ব্যাগ নিয়ে ফেরার পথে তিনি ইব্রাহিমপুর পার্কের পেছনের এলাকায় পৌঁছালে অভিযুক্ত তরিকুল ইসলাম তার সঙ্গে হাঁটা শুরু করে। সে ওই ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার সঙ্গে থাকে।

পরে পথিমধ্যে নির্জন মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে তরিকুল ইসলাম জোরপূর্বক ওই বৃদ্ধাকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রোববার রাতে নির্যাতনের শিকার ওই নারী নিজেই বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।

এম জি

Link copied!