ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চরফ্যাশনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

দক্ষিণ আইচা (ভোলা) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৪:৫৪ পিএম

চরফ্যাশনে মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন এলাকায় ৯৩ পিস ইয়াবাসহ বাবুল (৩৬) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজার ঘুরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ আইচা বাজারের উত্তর মাথা মেইন সড়কের পন্ডিত বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটক বাবুল চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুছা মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও ছাত্র-জনতার একটি দল অভিযান চালিয়ে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে। এ সময় তার ব্যবহৃত একটি টিভিএস মোটরসাইকেল জব্দ করা হয় এবং তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বাজারে ঘুরিয়ে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করে।

দক্ষিণ আইচা থানা ছাত্রদল নেতা মো. সোহেল, মনির হোসেন ও আফজাল জানান, বাবুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানালেও অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, আটক বাবুলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটকের পর তাকে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এম জি

Link copied!