ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

আড়াইহাজারে ওসমান গণি হত্যায় ৪২ জনের বিরুদ্ধে মামলা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৭:২৩ পিএম

আড়াইহাজারে ওসমান গণি হত্যায় ৪২ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতা ওসমান গণিকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক হুইপ ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম বাবুকে হুকুমের আসামি করে ৪২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ জনকে এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

রোববার রাতে নিহত ওসমান গণির স্ত্রী রাজিয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। নিহত ওসমান গণি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের দু’জন ছাড়া বাকিরা বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।

মামলার অন্য আসামিরা হলেন-আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দী গ্রামের রুপ মিয়ার ছেলে নাঈম, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান মিয়া, দুপ্তারা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জুম্মন, শাহ আলম, বাবু, মো. রজমান, সুমন, সোলেমান, রাহাত, আলামিন, রাতুল ও সাইফুল ইসলাম।

এজাহারে বাদী উল্লেখ করেন, তার স্বামী ওসমান গণি মাটি কাটার ভেকু ভাড়া দিয়ে দুপ্তারা ইউনিয়নের কাউন্দার চক কবরস্থান এলাকায় মাটি কাটার কাজ করতেন।

এতে আরও বলা হয়, নজরুল ইসলাম বাবুর নির্দেশে আসামি নাঈমের ছত্রছায়ায় এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলত। আসামিরা কয়েক দফা ওসমান গণির কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।

এরই জেরে গত ২০ মে সন্ধ্যায় দুপ্তারা ইউনিয়নের কাউন্দার চক কবরস্থান এলাকায় ওসমান গণির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহজেল হোসেন জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম বলেন, এ মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এম জি
 

Link copied!