ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেয়ের নিরাপত্তায় শটগানের আবেদন নিয়ে চাঞ্চল্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৬, ২০২৬, ০১:১২ এএম

মেয়ের নিরাপত্তায় শটগানের আবেদন নিয়ে চাঞ্চল্য

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে চার বছর বয়সী মেয়ের নিরাপত্তার জন্য বৈধভাবে একটি শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক ব্যক্তি। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আবেদনকারী মাসুদুল ইসলাম উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা এবং আলমগীর আকনের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ আবেদন জমা দেন।

আবেদনে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নির্যাতনের ঘটনা তাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে ব্যবস্থা নিতে চান বলেও জানান।

তিনি লিখেছেন, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অপেক্ষা না করে নিজের সন্তানের সুরক্ষায় বৈধভাবে একটি শটগান প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাসনাইন পারভেজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা রাখা উচিত। তবে কী কারণে তিনি এমন আবেদন করেছেন, সেটি তার কাছে স্পষ্ট নয়।

এম জি

Link copied!