ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

মে ২৬, ২০২৬, ০৮:০০ পিএম

হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ আটক ২

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা-পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাকিমপুর থানায় ২৫ মে দায়েরকৃত একটি মামলায় ২০টি ইয়াবাসহ মো. আরমান আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বলরামপুর এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে।

এ ছাড়া একই দিনে দায়েরকৃত অপর একটি মামলায় ২৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আসাদুজ্জামান বুদা (৪৯) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দেবখন্ডা এলাকার মৃত কোবাদ হোসেনের ছেলে। দুটি অভিযানই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিচালনা করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!