ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন হচ্ছে ঈদুল আজহা

মো. এমরান হোসেন, চাঁদপুর

মো. এমরান হোসেন, চাঁদপুর

মে ২৭, ২০২৬, ১১:০২ এএম

চাঁদপুরের অর্ধশত গ্রামে উদযাপন হচ্ছে ঈদুল আজহা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে উদযাপন হচ্ছে ঈদুল আজহা।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা দরবার শরীফসহ আশপাশের এলাকাগুলোতে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

সকাল থেকেই মুসল্লিরা নতুন জামাকাপড় পরে ঈদগাহ মাঠে আসেন। ছোট শিশুদেরও ঈদগাহ মাঠে আনন্দ করতে দেখা যায়।

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরীফে ঈদ জামায়াতের আয়োজন করা হয়। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

পাশবর্তী ফরিদগঞ্জ উপজেলায়ও বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

এ ছাড়া মুন্সীরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল পৌনে ৯টায় আরেকটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।

ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা সাচনমেঘ গ্রামের মুসল্লি জসিম বেপারী ও শাহাবুদ্দিন বলেন, ছোটবেলা থেকে তারা আগাম রোজা ও দুই ঈদ উদযাপন করে আসছেন। তবে অনেকে সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ঈদ উদযাপন করবেন বলেও জানান তারা।

এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এ উপজেলায় ছয়টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

সাদ্রা দরবার শরীফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামায়াতে অংশগ্রহণ করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পেয়েছে। তবে নামাজ শেষে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা দেখা দেয়।

সাদ্রা দরবার শরীফ ও ফরিদগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠ এলাকায় মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্যান্য আরব দেশের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপনের প্রথা চালু করেন। তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন।

যেসব গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে: হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সীরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ানকান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদী, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

এএন

Link copied!