ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ২৭, ২০২৬, ১২:১১ পিএম

নেত্রকোণায় বিজিবির অভিযানে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এসব ফেনসিডিল আটক করা হয়।

নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী বুধবার সকালে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযানে নামে। সকাল সাড়ে ৮টায় সীমান্ত পিলার ১১৪৯/৩-এস থেকে প্রায় ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়নের জংখল নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়।

পরে উদ্ধার হওয়া ফেনসিডিল নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

এএন

Link copied!