ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফুলবাড়ীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

মে ২৭, ২০২৬, ১২:৪৫ পিএম

ফুলবাড়ীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২৫০ জন দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা আক্তার। এ সময় উপজেলা বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার জানান, “মাননীয় প্রধানমন্ত্রী সব সময় দেশের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে থাকেন। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা। সরকারের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ঈদ আয়োজনে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে।”

আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত সুবিধাভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএন

Link copied!