ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
প্রশ্ন রাশেদ খানের

সার্জিস-নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০৫:১৭ পিএম

সার্জিস-নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের আয় ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেছেন, দলটির বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যয়ের উৎস নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

বুধবার দুপুরে কালীগঞ্জে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, এনসিপির নেতারা বিভিন্ন স্থানে অফিস পরিচালনা, গাড়ি ব্যবহার ও প্রটোকল নিয়ে চলাফেরা করছেন। এসব ব্যয়ের অর্থ কোথা থেকে আসছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা থাকা প্রয়োজন। তিনি বিশেষভাবে নাসীরুদ্দীন পাটওয়ারী, সার্জিস আলম এবং নাহিদ ইসলামের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, মার্কিন বাণিজ্য চুক্তির পেছনে বিএনপি বা জামায়াতের কোনো ভূমিকা নেই; বরং এনসিপির সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি দাবি করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার বজায় না রেখে তিনি উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। ঝিনাইদহ সফরের সময় তার সঙ্গে অস্ত্রধারী ক্যাডার ছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ঘটনায় ছাত্রদলের কেউ হামলায় জড়িত ছিল না বলেও দাবি করেন রাশেদ।

এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-রও সমালোচনা করেন। তার ভাষ্য, জামায়াত দেশের স্বাধীনতার বিরোধী শক্তি এবং অতীতে বিভিন্ন অগণতান্ত্রিক সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি একসঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি বলেন, দেশের মানুষ ভবিষ্যতে এসব রাজনৈতিক অপশক্তিকে প্রত্যাখ্যান করবে।

এম জি

Link copied!