ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদযাত্রার শেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩.৪১ কোটি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ১০:৪১ এএম

ঈদযাত্রার শেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩.৪১ কোটি

যমুনা সেতু দিয়ে ঈদযাত্রার শেষ ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৮৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ২ হাজার ৬৫০ টাকা।

বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার ৭৫০ টাকা। অন্যদিকে ঢাকামুখী ১২ হাজার ৯৮২টি যানবাহন পারাপার হওয়াতে টোল আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৯০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ রয়েছে। সার্বক্ষণিক টোল আদায় কার্যক্রম সচল রাখতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে।

এদিকে ঈদযাত্রার শেষ দিনে বুধবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে যানজট নিরসনে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ নিয়মিত টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনা করত কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। তবে ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ কর্পোরেশন এই টোল আদায়ের দায়িত্ব পালন করছে।

জেএইচআর

Link copied!