ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অর্থমন্ত্রী

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৪:১৩ পিএম

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে

চট্টগ্রামে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, শুধু প্রবৃদ্ধির হিসাব বাড়ালেই হবে না, সেই উন্নয়নের বাস্তব সুবিধা দেশের সাধারণ মানুষের জীবনেও পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কাট্টলীর দারুচ্ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে স্থিতিশীল অবস্থায় নিতে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে কিছুটা সময় প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি আগের বছরের তুলনায় অনেকটাই সহনীয় ছিল। সাধারণত এ সময়ে নিত্যপণ্যের দাম বেড়ে যায়, তবে এবার অনেক ক্ষেত্রে দাম কমার প্রবণতা দেখা গেছে। সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করে যাচ্ছে এবং এই ধারা ধরে রাখতে চায়।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতির সুফল যাতে সব শ্রেণির মানুষ পায়, সে বিষয়টি সরকার গুরুত্ব দিচ্ছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

জনগণের উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছেই তাদের জবাবদিহি রয়েছে। অর্থনীতিকে শক্ত অবস্থানে নিতে সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বানও জানান তিনি।

এম জি

Link copied!