ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

এমরান হোসেন, চাঁদপুর

এমরান হোসেন, চাঁদপুর

মে ২৯, ২০২৬, ০৮:৪৭ পিএম

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুরে যেসব পরিবার পশু কোরবানি দিতে পারেনি, এমন ৫ হাজারেরও বেশি পরিবারের ঘরে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের আওতাধীন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শতাধিক পশু কোরবানি করে এই মাংস বিতরণ করা হয়।

শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ও পৌর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে অসহায় পরিবারের সদস্যদের হাতে কোরবানির মাংস তুলে দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়জী।

মাংস বিতরণকালে আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মো. সবুজ খান, জামায়াত নেতা অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মো. সালেহ, সমাজসেবক আব্দুর শুক্কুর মাস্তান এবং ওয়ার্ড জামায়াত সভাপতি গোলাম মাওলাসহ স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন আল-আমিন মডেল মাদ্রাসা ক্যাম্পাসে শহর জামায়াতের উদ্যোগে ১০ লাখ টাকা ব্যয়ে কেনা ৭টি ষাঁড় কোরবানি করা হয়। এসব পশুর মাংস শহরের কোরবানি না দিতে পারা ৫০০-র বেশি পরিবারের কাছে পৌঁছে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের একঝাঁক স্বেচ্ছাসেবী ঈদের দিন সন্ধ্যার মধ্যেই তালিকাভুক্ত অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে এই মাংস পৌঁছে দিয়েছেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়জী এই বিষয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহু বছর ধরে ধারাবাহিকভাবে এই জনকল্যাণমূলক কাজটি করে আসছে। যেসব পরিবার নানা প্রতিকূলতার কারণে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেননি, মূলত তাদের ঈদ আনন্দে শরিক করতেই আমাদের এই প্রয়াস। সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় পুরো জেলায় শতাধিক পশু কোরবানি করা হয়েছে, যার মাধ্যমে গত দুই দিনে (বৃহস্পতিবার ও শুক্রবার) ৫ হাজারের অধিক পরিবারের কাছে আমরা কোরবানির মাংস পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

জেএইচআর

Link copied!