গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
মে ৩০, ২০২৬, ০১:৫১ পিএম
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এবং সঞ্চালনা করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালি।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, সাবেক যুবনেতা ও নেত্রকোণা পৌরসভার মেয়র পদে ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি-সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অন্যদিকে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীমের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এএন