ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
প্রাণিসম্পদমন্ত্রী

চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৫:৫০ পিএম

চামড়ার দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কোরবানির সময় দেশে সংগৃহীত চামড়ার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই এ ও বি গ্রেডের। তবে চামড়ার দাম দেশের চাহিদার ওপর নয়, বরং আন্তর্জাতিক বাজারের অবস্থার ওপর নির্ভর করে।

শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি কিছুটা অস্থিতিশীল অবস্থায় রয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় অনেকে চামড়ার পরিবর্তে সিনথেটিক পণ্যের দিকে ঝুঁকছে। এর প্রভাব বৈশ্বিক বাজারে পড়ছে, যা বাংলাদেশের চামড়া রপ্তানিতেও প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে মন্ত্রী বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যে স্লোগান দেওয়া হয়, বাস্তবে তার আদর্শ কতটা অনুসরণ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন আছে।

তিনি দাবি করেন, কিছু অসাধু ব্যক্তি দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে এবং কিশোর গ্যাং তৈরি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বর্জ্য ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে এবং কোথাও অনিয়ম দেখলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মতে, সঠিক উদ্যোগ থাকলে স্বল্প সময়েও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং সদর উপজেলা বিএনপির সেক্রেটারি শফিউল আলম রায়হান। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এম জি

Link copied!