ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্পিকার

জিয়াউর রহমানকে হত্যা না করলে আরও এগিয়ে যেত দেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৬:২১ পিএম

জিয়াউর রহমানকে হত্যা না করলে আরও এগিয়ে যেত দেশ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজও দেশের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার মতে, জিয়া এখন আর জীবিত না থাকলেও তার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে বিএনপি ও সমমনা দলগুলো বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারবে।

শনিবার ভোলা জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। গণতান্ত্রিক ব্যবস্থা শক্তভাবে প্রতিষ্ঠিত হলে এবং জিয়ার আদর্শ অনুসরণ করা হলে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন।

জিয়াউর রহমানের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, যদি তাকে হত্যা না করা হতো, তবে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যেত এবং দেশের বহু সমস্যার সমাধান সম্ভব হতো।

তিনি আরও দাবি করেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এখনো দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। বিএনপি অতীতে চারবার জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এসেছে এবং দীর্ঘ সময় নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও দলটি টিকে আছে বলে তিনি মন্তব্য করেন। তিনি খালেদা জিয়াকে দেশের অন্যতম জনপ্রিয় নেত্রী বলেও উল্লেখ করেন।

আন্তর্জাতিক অঙ্গনে জিয়াউর রহমানের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়ক তাকে আল কুদস কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছিলেন, যা তার কূটনৈতিক দক্ষতার স্বীকৃতি।

এম জি

Link copied!