ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গফরগাঁওয়ে আলেমকে মারধরের অভিযোগ, তদন্ত ও বিচার দাবি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

মে ৩০, ২০২৬, ০৭:১১ পিএম

গফরগাঁওয়ে আলেমকে মারধরের অভিযোগ, তদন্ত ও বিচার দাবি

গান-বাজনায় আপত্তি জানানোকে কেন্দ্র করে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক আলেমকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও নিন্দার প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার বোখরা চৌরাস্তা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযোগ অনুযায়ী, বোখরা এলাকার বাসিন্দা ও স্থানীয় আলেম মো. ইউসুফ আলী (৪২), পিতা মৃত ইয়াকুব আলী, এলাকায় গান-বাজনা নিয়ে আপত্তি জানান। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হয়ে রক্তাক্ত হন।

এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (৪০), পিতা মৃত করিম মাস্টার, সাং বোখরা, থানা গফরগাঁও, জেলা ময়মনসিংহের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ধর্মীয় ও সামাজিক বিভিন্ন মহল থেকে বলা হয়েছে, মতপার্থক্য থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এদিকে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও আলেম সমাজের প্রতিনিধিরাও ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি ময়মনসিংহের স্থানীয় আলেমদের বিষয়টি গুরুত্বসহকারে দেখে ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গফরগাঁও থানার ওসি জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

Link copied!