ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বগুড়ায় আধুনিকায়নের পথে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল

মোহাম্মদ আলী, বগুড়া

মোহাম্মদ আলী, বগুড়া

মে ৩১, ২০২৬, ০৩:০৩ পিএম

বগুড়ায় আধুনিকায়নের পথে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল

সেবার মানোন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ।

২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। হাসপাতালটির সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা গত রোববার বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতালটি শিশু চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পরবর্তী ওয়ান ইলেভেন ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে এর কার্যক্রম ব্যাহত হয়। তবে নতুন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে হাসপাতালটিকে পূর্ণাঙ্গ ও আধুনিক শিশু চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিচালনা কমিটির উপদেষ্টা রেজাউল করিম বাদশা ও অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. মোশাররফ হোসেন এমপি, বগুড়া সিটি করপোরেশন প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বিএমএ সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি বাদল সিদ্দিকী, ড্যাব বগুড়া সভাপতি অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ড্যাব বগুড়া সাধারণ সম্পাদক ডা. মো. ইউনুস আলী ও মাফতুন আহমেদ খান রুবেল।

সভায় হাসপাতালের সার্বিক উন্নয়ন, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং শিশুস্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি অ্যাজমা ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ২১ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের নতুন পরিচালনা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে।

এএন

Link copied!