ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

মে ৩১, ২০২৬, ০৬:১১ পিএম

মাগুরায় ৫টি মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে পাঁচটি চোরাই মোটরসাইকেল।

রোববার ভোররাতে মাগুরা সদর উপজেলার লক্ষ্মীকান্দর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মো. পলাশ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা পৌরসভার মীরপাড়া এলাকার সাহেব আলীর ছেলে এবং পেশায় একজন মোটরসাইকেল মেকানিক।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান (পিপিএম-সেবা)-এর নেতৃত্বে মাগুরা সদর থানা ও জেলা সিসিআইসি’র সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে লক্ষ্মীকান্দর গ্রামের একটি মুরগির ফার্মে তল্লাশি চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত পলাশ একটি সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, চক্রটি বিভিন্ন ধাপে ভাগ হয়ে মোটরসাইকেল চুরি, লক পরিবর্তন, ক্রেতা সংগ্রহ এবং বিক্রির কাজ সম্পন্ন করত। গ্রেপ্তারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, চোরাই মালামাল উদ্ধার, মাদকবিরোধী অভিযান, অনলাইন প্রতারণা ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাগুরাবাসীর জানমাল রক্ষায় জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। মাগুরা জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযান ও কঠোর অবস্থানের ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

এএন

Link copied!