ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

মে ৩১, ২০২৬, ০৭:৪০ পিএম

জয়পুরহাটে ২ বিএনপি নেতা বহিষ্কার, ৫ জনকে শোকজ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীর দিনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘অসাংগঠনিক’ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু ও সাধারণ সম্পাদক মাহবুব আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও পাঁচ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শনিবার (৩০ মে) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছিল। কিন্তু সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম (ওরফে মাহবুব মেম্বার) কোনো দলীয় কর্মসূচি পালন করেননি। বরং তারা জেলা বিএনপির নেতা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আব্দুল বারীর নাম ব্যবহার করে জাফরপুর স্কুল মাঠে অশ্লীল নাচ-গান ও আনন্দ-উৎসবে অংশ নেন।

তাদের এই আচরণকে সম্পূর্ণ ‘অসাংগঠনিক’ ও গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করে জেলা বিএনপির নির্দেশে তাদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।

এদিকে, একই অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও পাঁচ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আক্কেলপুর উপজেলা বিএনপি। রোববার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল এবং সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা স্বাক্ষরিত পৃথক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকজপ্রাপ্ত নেতারা হলেন-সোনামুখী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সোনামুখী ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং সোনামুখী ইউনিয়ন যুবদলের নেতা মিনহাজ।

নোটিশে বলা হয়েছে, ৩০ মে জাতীয় শোকের দিন থাকা সত্ত্বেও তারা দলীয় নির্দেশনা অনুযায়ী শোক পালন না করে জাফরপুর স্কুল মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আনন্দ-উৎসবে মেতে ওঠেন, যা সংগঠনের নীতি বহির্ভূত ও গর্হিত কাজ। এছাড়া অনুষ্ঠানের অতিথি তালিকায় যাদের নাম ব্যবহার করা হয়েছে, তাদের কারও সম্মতি নেওয়া হয়নি, যা বড় ধরনের সংগঠনবিরোধী কর্মকাণ্ড বলে উল্লেখ করা হয়।

শোকজ নোটিশে আরও বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সন্তোষজনক ও যুক্তিযুক্ত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এম জি

Link copied!