ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আইসিটি মন্ত্রী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ৩১, ২০২৬, ০৭:৫৮ পিএম

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে। সরকারের পক্ষে লেখার প্রয়োজন নেই, তবে বস্তুনিষ্ঠ ও স্বচ্ছভাবে সংবাদ উপস্থাপন করলে কাজের প্রতি উৎসাহ বাড়ে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বৃদ্ধি পেলে দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের সংশোধনের সুযোগ পান এবং কাজের ক্ষেত্রে আরও সতর্ক থেকে দায়িত্ব পালন করতে পারেন।

রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে। জনগুরুত্ব বিবেচনায় বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। একসময় টেলিটকের সিম নিতে লাইন দিতে হতো, তবে বর্তমানে বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টেলিটক পিছিয়ে আছে।

তিনি বলেন, টেলিটককে এগিয়ে নিতে বিনিয়োগ প্রয়োজন। তবে আমরা গ্রামীণফোন বা বাংলালিংকের মতো বড় পরিসরে বিনিয়োগ করতে পারছি না। টেলিটককে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করতে কাজ চলছে।

মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এম জি

Link copied!