ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভাঙ্গুড়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও মিলাদ 

ভাঙ্গুড়া, পাবনা

ভাঙ্গুড়া, পাবনা

মে ৩১, ২০২৬, ০৮:১৩ পিএম

ভাঙ্গুড়ায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে দোয়া ও মিলাদ 

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী।

এ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশ গঠন ও উন্নয়নে তাঁর অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তাঁর জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফ আলী।

এম জি

Link copied!