ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

পাথরঘাটায় জেলের জালে ধরা পড়ল ড্রোনসদৃশ বস্তু

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

সুমন মোল্লা, পাথরঘাটা (বরগুনা)

জুন ১, ২০২৬, ০৪:২৬ পিএম

পাথরঘাটায় জেলের জালে ধরা পড়ল ড্রোনসদৃশ বস্তু

বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্রে মাছ ধরার সময় জেলেদের জালে ড্রোনসদৃশ একটি রহস্যময় বস্তু ধরা পড়েছে। অস্বাভাবিক আকৃতির লাল রঙের এই বস্তুটি উদ্ধার হওয়ার পর এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বস্তুটির প্রকৃত পরিচয় নিয়ে জেলে, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে।

রোববার বিকেল ৪টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকার একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলে। এ সময় জাল তোলার সময় বিমানের আকৃতির একটি অজানা বস্তু জালে আটকে পড়ে। বস্তুটির সঙ্গে ডানা ও পাখার মতো অংশ থাকায় জেলেরা প্রথমে এটিকে ড্রোন বা ছোট আকারের কোনো উড়োজাহাজ বলে ধারণা করেন।

স্থানীয় জেলে মিরাজ হোসেন জানান, জালে পেঁচিয়ে যাওয়ার কারণে বস্তুটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে সেটি পানিতে পড়ে যায়। পরে জেলেরা সেটি উদ্ধার করে ট্রলারে নিয়ে আসেন। আজ সোমবার (১ জুন, ২০২৬) সকালে বস্তুটি পাথরঘাটায় নিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উজ্জ্বল লাল রঙের লম্বাটে এই বস্তুটি দেখতে অনেকটা ছোট বিমানের মতো। এর ভেতরে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, তার ও প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি সাধারণ কোনো বস্তু নয় বলে ধারণা করা হচ্ছে। কেউ মনে করছেন এটি সমুদ্রের তলদেশে জরিপ বা গবেষণা কার্যক্রমে ব্যবহৃত কোনো স্বয়ংক্রিয় ড্রোন, আবার কেউ মনে করছেন এটি সামরিক মহড়ার অংশ হতে পারে। তবে কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি।

পাথরঘাটা থানার মোবাইল ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিমানের আকৃতির রহস্যময় বস্তুটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে পাথরঘাটা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কোনো মন্তব্য করতে রাজি হননি।

জেএইচআর

Link copied!