ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

তুরাগে ডুবে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর উদ্ধার হলো যুবকের মরদেহ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ১, ২০২৬, ০৮:১২ পিএম

তুরাগে ডুবে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর উদ্ধার হলো যুবকের মরদেহ

গাজীপুরের কাশিমপুরে তুরাগ নদীতে নৌভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া রাসেল (২২) নামে এক যুবকের লাশ দুই দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার দুপুরে দীর্ঘ অনুসন্ধান শেষে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল কাশিমপুরের গোবিন্দবাড়ি গ্রামের ফজর আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে ঈদ উপলক্ষে তুরাগ নদীতে নৌভ্রমণে যান রাসেল। স্থানীয় নামা বাজার এলাকায় ট্রলারে করে নদীতে ঘুরে বেড়ানোর সময় তিনি অসাবধানতাবশত ট্রলারের ছাদ থেকে নদীতে পড়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কাশিমপুরের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। গতকাল ৩১ মে সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। অবশেষে আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটে তুরাগ নদী থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মামুন হাসান জানান, নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল টানা দুই দিন নদীর বিভিন্ন স্থানে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে লাশ উদ্ধার করে। তিনি নৌভ্রমণ ও জলপথে চলাচলের ক্ষেত্রে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বলেন, নৌভ্রমণে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরবর্তীতে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জেএইচআর

Link copied!