ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২, ২০২৬, ১০:০১ এএম

ঝালকাঠিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী খামারিদের সম্মাননা’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। এছাড়া জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নারী উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নীরোদ বরণ জয়ধরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় নারী খামারিদের ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের দুগ্ধ খাতের উন্নয়নে নারী খামারিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার ব্যবস্থাপনা পরিচালনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ দুগ্ধ উৎপাদনে গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে দুগ্ধ খাতের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

এএন

Link copied!