ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

জুন ২, ২০২৬, ১১:২১ এএম

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা অর্থদণ্ড

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মো. এলাইছ মিয়াকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার কুড়াগাঁও এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. এলাইছ মিয়া কুড়াগাঁও গ্রামের মৃত গণি মিয়ার পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ও ১৫(১) ধারা লঙ্ঘনের অপরাধে তাকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযানের সময় জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

এএন

Link copied!