ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুন ২, ২০২৬, ০৩:২৮ পিএম

রাজশাহীতে আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর পর্দা উন্মোচন

ভারতের সহকারী হাইকমিশন, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬’-এর পর্দা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এ ছাড়া আরও বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসেন আলী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক সুস্থতার জন্যই নয়, মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত যোগচর্চা ব্যক্তি জীবনে শৃঙ্খলা, মানসিক স্থিতি ও ইতিবাচকতা বৃদ্ধিতে সহায়ক। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনধারা গড়ে তোলার বার্তা ছড়িয়ে পড়ছে বলে তাঁরা উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, এ ধরনের আয়োজন সুস্থ, সচেতন ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যোগব্যায়াম শুধু শারীরিক সুস্থতা অর্জনের মাধ্যম নয়, এটি মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক জীবনধারা গঠনের একটি কার্যকর অনুশীলন। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় সুস্বাস্থ্য রক্ষায় নিয়মিত শরীরচর্চা ও মানসিক সুস্থতার গুরুত্ব অনেক বেশি। সেই জায়গা থেকে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন মানুষের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ এই পর্দা উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হলো।

জেএইচআর

Link copied!