ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বান্দরবানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

জুন ২, ২০২৬, ০৭:৩১ পিএম

বান্দরবানে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে কিশোর নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে সুমিনাইং তঞ্চঙ্গা (১১) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাইশফাঁড়ী-মিয়ানমার সীমান্তের ৩৯ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সুমিনাইং তঞ্চঙ্গা বাইশফাঁড়ী তঞ্চঙ্গ্যা গ্রামের কিংহ্লা তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সাথে জুম চাষের কাজ করতে যায় ওই কিশোর। দুপুরের দিকে জুম পাহাড়ের নিচে মিয়ানমার সীমান্তের কাঁটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টার শেল কুড়িয়ে পায় সে। পরে সেই মর্টার শেল জুম ঘরে এনে খেলার সময় তা হঠাৎ বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বাবুল চাকমা জানান, কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে খেলতে গিয়ে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সড়কের পাশে আনা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান বলেন, শূন্যরেখা থেকে আনুমানিক ১০ গজ মিয়ানমারের অভ্যন্তরে মর্টার শেল বিস্ফোরণে ১১ বছরের এক কিশোর নিহতের খবর পাওয়া গেছে। তবে শিশুটি কোনো দেশের নাগরিক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় যাচাই-বাছাইয়ের কাজ চলছে, প্রক্রিয়া সম্পন্ন হলে নিশ্চিত করে বলা যাবে।

জেএইচআর

Link copied!