ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল)

জুন ৩, ২০২৬, ০৪:২৮ পিএম

ভূঞাপুরে ৫ ডাকাতকে আটক করে পুলিশে দিল এলাকাবাসী

টাঙ্গাইলের ভূঞাপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।  বুধবার সকাল ৮টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর উত্তরপাড়া কালো সড়কসংলগ্ন যমুনা তীরবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে স্থানীয়রা ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে তাদের পুলিশে সোপর্দ করেন। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত লোহার তৈরি রামদা, ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুর জেলার মৃত আব্দুর রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহিম (২১), মৃত আব্দুর খালেকের ছেলে মো. সাগর (৩০), টাঙ্গাইল সদর উপজেলার আজম আলীর ছেলে মো. হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মো. আজিজুলের ছেলে মো. মিলন (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ করে। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, আটককৃত ব্যক্তিরা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এএন

Link copied!