ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

গুরুদাসপুরে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৮ জন কারাগারে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৩:৫৮ পিএম

গুরুদাসপুরে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ৮ জন কারাগারে

নাটোরের গুরুদাসপুরে নাশকতা, মাদক ও অন্যান্য মামলায় অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর সদর এলাকার নিজ বাসা থেকে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকির (৫১)-কে নাশকতা মামলায় রোববার দিবাগত গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক মামলায় উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আফতাবের ছেলে রবিউল করিম (৫৫) গ্রেপ্তার হয়েছেন।

পৃথক অভিযানে এক নারী ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। একই সঙ্গে ১৫১ ধারায় উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপাড়া গ্রামের আলালের ছেলে জমিরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উত্তর নাড়িবাড়ি গ্রামের মিনু, চাঁচকৈড় এলাকার আতিক মোল্লা, শিকারপাড়া গ্রামের বিধান এবং বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকার সজিবকে আটক করা হয়।

সব মিলিয়ে আটজন আসামিকে রোববার নাটোর আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

এএন

Link copied!