ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা পেলেন ৩ নারী

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুন ৮, ২০২৬, ০৩:৫৩ পিএম

গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা পেলেন ৩ নারী

“নারীর সম্মান, সমাজের উন্নয়ন” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে স্বপ্ন কুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক সম্পর্ক এবং নারীর শ্রদ্ধা ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই” স্লোগানধারী সংগঠনটির আয়োজনে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা কে. মোহিত হিরা, উপজেলা যুবদলের সদস্যসচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সম্মাননা প্রাপ্ত তিনজন শ্রেষ্ঠ পুত্রবধূ হলেন মোছা. সহিতুন নেছা, নাসিমা আখতার ডলি ও ফেরদৌসী বেগম।

বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে নির্বাচিত তিনজন নারীর মাঝে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন

Link copied!