ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

কাঁচপুর বিসিকে খাল খনন ও সীমানা নির্ধারণে উচ্চপর্যায়ের পরিদর্শন

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ

জুন ৮, ২০২৬, ০৬:০২ পিএম

কাঁচপুর বিসিকে খাল খনন ও সীমানা নির্ধারণে উচ্চপর্যায়ের পরিদর্শন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বিসিক শিল্পনগরীর খাল খনন ও সীমানা নির্ধারণ কার্যক্রমকে কেন্দ্র করে সরেজমিন পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং পরিবেশ অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

সোমবার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালক মানছুরুল করিম, জাতীয় নদী রক্ষা কমিশনের উপপ্রধান (হাইড্রোলজি) নূরী তাসমিন উর্মি এবং প্রধান (পরিবেশ ও প্রতিবেশ) সাকিব মাহমুদ। তারা খালের বর্তমান অবস্থা, দখল-দূষণ, প্রবাহের স্বাভাবিকতা এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য, কমিশনের সচিব, প্রধান হাইড্রোলজিস্ট, উপপরিচালক (প্রশাসন ও অর্থ), সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ), চেয়ারম্যানের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা নদী রক্ষা কমিটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সোনারগাঁ উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর প্রতিনিধিরাও পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শন চলাকালে খালের প্রকৃত সীমানা চিহ্নিতকরণ, প্রয়োজনীয় খনন কার্যক্রম, পরিবেশ দূষণের উৎস শনাক্তকরণ, পানির নমুনা সংগ্রহ এবং সরকারি রেকর্ড ও ম্যাপের সঙ্গে বাস্তব অবস্থার সামঞ্জস্য যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও মতামত প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিক মালিক সমিতির সভাপতি হাজী মো. মুজিবুর রহমান, সদস্য সচিব জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনির হোসেন, সহ-সভাপতি মজনু মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক জাফর লুদিসহ শিল্পনগরীর বিভিন্ন ব্যবসায়ী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, খালের সঠিক সীমানা নির্ধারণ ও দ্রুত খনন কার্যক্রম বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি প্রবাহের স্বাভাবিকতা ফিরিয়ে আনা এবং কাঁচপুর বিসিক শিল্পনগরীর টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এএন

Link copied!