ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে রাহিদ রানার ২৩ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৫:৪৩ পিএম

র‌্যাঙ্কিংয়ে রাহিদ রানার ২৩ ধাপ উন্নতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানে জয় পায় টাইগাররা। এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল অনেক ক্রিকেটার আইসিসি সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।

ব্যাটারদের মধ্যে ৭ ধাপ এগিয়ে তানজিদ হাসান তামিম এখন রয়েছেন ৩৩ নম্বরে। ২ ধাপ এগিয়ে নাজমুল হোসেন শান্ত উঠেছেন ২৯ নম্বরে। তবে ১ ধাপ পিছিয়ে ২৭তম স্থানে নেমেছেন তাওহিদ হৃদয়। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন নাহিদ রানা। তিনি ২৩ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশিদের মধ্যে এখনও সেরা অবস্থানে রয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি আছেন ৮ নম্বরে। ২ ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান আছেন ৩৭ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। ২ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন পাকিস্তানের আবরার আহমেদ। ফলে ১ ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছেন ইংল্যান্ডের জফরা আর্চার এবং ৪ নম্বরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ ধাপ পিছিয়ে ৪ নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ। শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দুই নম্বরে জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তিনে আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং পাঁচে আছেন রশিদ খান।

এম জি

Link copied!