ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৫:০৫ পিএম

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক স্মারকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি: গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদস্য সচিব ক্রীড়া সংগঠক মো. শহীদুজ্জামান শহীদ, সদস্য: পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন ও স্থানীয় ক্রীড়াবিদ মো. নুরন্নবী সরকার।

স্মারকে উল্লেখ রয়েছে, এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।

এএন

Link copied!