ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

টাঙ্গাইল শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার নিয়ে মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

জুন ১০, ২০২৬, ০৫:৪৬ পিএম

টাঙ্গাইল শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার নিয়ে মতবিনিময়

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

প্রধান অতিথি বলেন, প্রতারণা, ভেজাল পণ্য বিক্রি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো ভোক্তা অধিকারবিরোধী অপরাধ দমনে আইনগত ব্যবস্থা রয়েছে। ক্ষতিগ্রস্ত ভোক্তারা লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে প্রতিকার ও জরিমানার অর্থের একটি অংশ পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোক্তা অধিকার বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইমন, ইভা ও আরাবী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম।

এএন

Link copied!