ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

তালতলীর ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলামকে প্রত্যাহার

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

জুন ১২, ২০২৬, ০৪:৩৩ পিএম

তালতলীর ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলামকে প্রত্যাহার

বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামকে (পরিচিতি নম্বর-১৮৭৫৬) ইউএনও পদ থেকে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হলো। তবে প্রজ্ঞাপনে তাঁর এই প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে বৃহৎ প্রশাসনিক রদবদলের সময় মোহাম্মদ জাহিদুল ইসলাম তালতলীর ইউএনও হিসেবে পদায়ন পেয়েছিলেন। তিনি প্রায় সাত মাস ধরে তালতলীতে এই দায়িত্ব পালন করে আসছিলেন।

জেএইচআর

Link copied!