ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

মধুপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

জুন ১২, ২০২৬, ০৫:৪৬ পিএম

মধুপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী

টাঙ্গাইলের মধুপুরে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের বৈজ্ঞানিক প্রজেক্ট, নতুন ব্যবসার ধরন এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা প্রদর্শন ও উপস্থাপন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (ইইএসএস)-এর অংশ হিসেবেশুক্রবার দিনব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুপুর উপজেলা পরিষদ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন এবং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুল।

দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা নিজেদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ ধারণা এবং সৃজনশীল মেধা প্রদর্শন করে।

অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!