ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

বাগাতিপাড়ায় সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ

আব্দুল মজিদ, নাটোর

আব্দুল মজিদ, নাটোর

জুন ১২, ২০২৬, ০৫:৪৪ পিএম

বাগাতিপাড়ায় সেলাই মেশিন, কৃষি উপকরণ ও আর্থিক সহায়তা বিতরণ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকা উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী, বাইসাইকেল ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সুবিধাবঞ্চিত পরিবার, নারী, শিক্ষার্থী ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এসব সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ফারজানা শারমীন পুতুল। তিনি বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানের লক্ষ্যেই এসব সহায়তা দেওয়া হচ্ছে। তিনি উপকারভোগীদের এই সহায়তাগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ চৌধুরী, মোহাম্মদ নেকবর হোসেন এবং হায়দার রশীদ সোনা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় বিভিন্ন ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ স্থানীয় জনগণের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর ভূমিকা রাখবে।

এর আগে, প্রধান অতিথি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!