ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১২ জুন, ২০২৬

লাইসেন্স রক্ষায় পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১২, ২০২৬, ০৩:৫৬ পিএম

লাইসেন্স রক্ষায় পুনর্বিবেচনার আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন করবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

শুক্রবার দুপুরে মগবাজারে হাসপাতালটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।

তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল মগবাজার শাখার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে তা সঠিকভাবে পালন করা হবে। এক্ষেত্রে চিকিৎসাধীন রোগীদের কোনো প্রকার ক্ষতি যেন না হয়; সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

বক্তব্য রাখছেন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল। ছবি : সংগৃহীত

হাসপাতালটির পরিচালক আরও উল্লেখ করেন, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা হবে। জনগণের চিকিৎসাসেবার কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে অনুমতি দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, যে ওয়ার্ডে ছয়টি শিশু মৃত্যুবরণ করেছে, সেই ওয়ার্ডটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ওই ওয়ার্ডের সব ধরনের ত্রুটি ও সংস্কার কার্যক্রম সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক বলেন, দ্রুত সময়ের মধ্যে চিকিৎসাধীন রোগীদের স্থানান্তরের যে নির্দেশনা রয়েছে, সেটি বাস্তবায়নের সময় রোগীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে তাঁরা কাজ করছেন। রোগীদের পাশে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময়ই রয়েছে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!