আমার সংবাদ ডেস্ক
জুন ১২, ২০২৬, ০৪:১৫ পিএম
রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা টিভি সেন্টার এলাকায় ইয়াসিন খান পলাশ (৫০) নামের এক তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ পলাশের বাসায় একটি মিলাদ মাহফিলের আয়োজন ছিল। মসজিদে জুমার নামাজ শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
পলাশের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, ঘটনার পরপরই তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বেঁচে আছেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
জেএইচআর